হোম > বিশ্ব > ভারত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ হলে দুটি যানবাহনেই আগুন ধরে যায়।

স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত যাচ্ছিল।

ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন এবং গাড়িগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কর্মকর্তাদের মতে, ওপরের বার্থের যাত্রীরা মাটিতে ছিটকে পড়েন। তারা জানান, পাঁচজন যাত্রী আগুনে পুড়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যাত্রীদের বেশির ভাগই ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

ঘটনার পরপরই সেখানে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজে যোগ দেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশের ধারণা, বাসচালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। বাসের উচ্চগতিকেও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে/এনডিটিভি

আরএ

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু

২৮ সদস্যের প্রাথমিক দলে নেই হামজা-শমিত

সাংবাদিকদের মেরে সাবেক যুবদল নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিটাব’

এশিয়া কাপ ও এশিয়ান গেমসে তৃষ্ণার বদলি ফারজানা

বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়

যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝেও ইরানের প্রতিরোধ, যে কৌশলে কাটিয়ে উঠছে প্রতিটি ধাক্কা

কলকাতায় চরম বাংলাদেশবিরোধী ‘বঙ্গসেনা’র মিছিল

পচা-বাসি খাবার রাখায় রাউজানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা