হোম > বিশ্ব > ভারত

শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতে সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (ইউএফবিইউ)। ধর্মঘটের কারণে সরকারি ও বেসরকারি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

বর্তমানে ভারতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও রোববার ব্যাংক বন্ধ থাকে। এর সঙ্গে শুক্রবারের ধর্মঘট যুক্ত হওয়ায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হচ্ছে।

দীর্ঘদিন ধরে প্রতি সপ্তাহে দুই দিন ছুটি এবং কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার নীতিতে পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিয়ে আসছে ইউএফবিইউ। এসব দাবির বিষয়ে গত ৬ সেপ্টেম্বর বৈঠক করে সংগঠনটি। সেখানেই ১১ সেপ্টেম্বর ধর্মঘট পালনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউএফবিইউর দাবি, ধর্মঘটের দিন সরকারি ও বেসরকারি—দুই ধরনের ব্যাংকের কার্যক্রমই বন্ধ থাকবে। ফলে ব্যাংকিং সেবার পাশাপাশি এটিএম ও অন্যান্য পরিষেবাতেও বিঘ্ন ঘটতে পারে।

ব্যাংক কর্মী-অফিসারদের সংগঠনটি ইতোমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, এসব দাবির বিষয়ে সরকারের মনোভাব ইতিবাচক নয়। তাই বাধ্য হয়েই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএফবিইউর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার প্রতি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। এর অংশ হিসেবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক কাজের সময় ৪০ মিনিট বাড়াতে কর্মীরা সম্মত হয়েছিলেন। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়। পরে চুক্তিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন দেওয়া হয়নি।

এ ছাড়া কর্মদক্ষতার ভিত্তিতে প্রণোদনা দেওয়ার বর্তমান নীতিতে পরিবর্তনের দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, বর্তমান পদ্ধতিতে অনেক কর্মী ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তবে এই প্রণোদনা ব্যবস্থা আপাতত স্থগিত রেখেছে কেন্দ্রীয় সরকার।

এদিকে পশ্চিমবঙ্গেও ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজেন নাগর। তার দাবি, প্রণোদনা দেওয়ার বর্তমান পদ্ধতিতে ত্রুটি রয়েছে এবং এর ফলে অনেক কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এমএমআর

জাকসু জব ফেয়ারে ৭০০ চাকরির সুযোগ

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

৬৫০০ শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু

আইসিসির মাসসেরার দৌড়ে হাসান

বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির

চীনের বন্দরে নোঙর করা কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

এক্সপ্রেসওয়েতে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকের দায় স্বীকার

রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক

মিরসরাইয়ে মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের র‍্যালি ও সমাবেশ