হোম > বিশ্ব > ভারত

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকায় স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক।

রোববার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শ্বশুরবাড়ি যাতায়াত করতে করতেই শাশুড়ির প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছিলেন ওই যুবক। শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। পরনিন্দা, পরিবারের মতামত, সমাজ-সমালোচনা—কোনো কিছুর পরোয়া না করে আদালতে গিয়ে বিয়ে করেন তারা।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ওই যুবক ও তার প্রাক্তন শাশুড়ি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে বিয়ের আইনি নথিপত্র এবং গলায় ফুলের মালা রয়েছে। ভিডিওতে তারা তাদের সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাতেও দেখা যায়।

ঘটনাটি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

এএম

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

কলকাতায় বেদখল শেরেবাংলার ঐতিহাসিক বাসভবন, মুছে যাচ্ছে স্মৃতি

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার