হোম > বিশ্ব > ভারত

বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর ১০ লাখ ফলোয়ার হারিয়েছেন রাঘব চাড্ডা। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় ১০ লাখ ফলোয়ার কমে যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর পর্যন্ত তার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৪.৬ মিলিয়ন বা ১ কোটি ৪৬ লাখ। তবে এক দিনের মধ্যেই তা নেমে আসে ১৩.৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, দেশটির তরুণদের কাছে রাঘব চাড্ডা বেশ জনপ্রিয় ছিলেন। কিন্তু হঠাৎ দল পরিবর্তনের সিদ্ধান্তটি অনেক ‘জেন জ়ি’ মেনে নিতে পারেননি।

ধারণা করা হচ্ছে, বিজেপিতে যোগ দেওয়ার পর তাকে ‘আনফলো’ করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং সেই আহ্বানে সাড়া দেন তরুণদের একটি অংশ।

তরুণদের মধ্যে তার জনপ্রিয়তার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যম বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে রাজ্যসভায় তার বক্তৃতার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় তিনি বেশ পরিচিতি পান। তার বক্তব্য ও ব্যক্তিত্বও তরুণদের কাছে প্রশংসিত ছিল।


এছাড়া তার জনপ্রিয়তার আরেকটি কারণ হলো তার স্ত্রী পরিণীতি চোপড়া, যিনি বলিউডের একজন পরিচিত অভিনেত্রী ও গায়িকা।

এমএমআর

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় উদ্বিগ্ন আসামের মুসলমানরা

দিল্লিতে মসজিদ উচ্ছেদে ছিন্নভিন্ন জনপদ, অনিশ্চয়তায় ৭১৭ পরিবার

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

ভারতে মসজিদ-মাদ্রাসায় বুলডোজার অভিযান বন্ধের দাবি, তিন দফা প্রস্তাব জমিয়তের

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’