হোম > বিশ্ব > ভারত

মুম্বাইয়ে রেড অ্যালার্ট, ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ

আমার দেশ অনলাইন

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই। পরিস্থিতি বিবেচনায় মুম্বাই ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, অনেক জায়গায় খুব ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এ কারণে সবাইকে সতর্ক থাকতে এবং খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের অনেক এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জরুরি প্রয়োজনে সাহায্যের জন্য বিএমসির হেল্পলাইন ১৯১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশেষ করে নিচু এলাকা ও উপকূলবর্তী অঞ্চলে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কারণ রোববার বেলা ৩টার পর ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের পূর্বাভাস রয়েছে। এছাড়া সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ার হতে পারে।

শনিবারের টানা ভারি বৃষ্টিতে মুম্বাইয়ের অনেক নিচু এলাকা পানিতে ডুবে যায়। কোথাও রাস্তা ধসে পড়ে, গাছ উপড়ে যায়, বাড়ি ভেঙে পড়ে এবং সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটে।

শুধু মুম্বাই নয়, থানে, পালঘর, নবি মুম্বাই ও পুনে এলাকায়ও ভারি বৃষ্টিতে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন