হোম > বিশ্ব > ভারত

ভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস

আমার দেশ অনলাইন

ভারতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বৃহস্পতিবারের নির্ধারিত ভাষণ বাতিল করেছেন বিল গেটস। ‘এপস্টাইন ফাইলে’ তার নাম উল্লেখ হওয়ার পর গেটস ফাউন্ডেশন এ তথ্য জানায়। নয়াদিল্লি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।’ তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন।

গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।

এসআর

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দিল ১০ মসজিদ

উত্তর প্রদেশে নির্বাচনের আগে বাড়ছে মুসলিম বিদ্বেষ ও সহিংসতা

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক, চাপে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক

ভারতের সিইসির পদত্যাগ দাবিতে এবার লন্ডনে বিক্ষোভ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান