হোম > বিশ্ব > ভারত

ভারতে বন্যার পানিতে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

এনডিটিভি

ছবি: এনডিটিভি

ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাতালগঙ্গা নদীতে এসব সিলিন্ডার ভেসে যেতে দেখা যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এইচপিসিএলের (হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে প্রবল বর্ষণের কারণে সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির স্রোতে ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে চলে যায়।

ঘটনার পর নদীর ওপর একটি সেতু থেকে বহু মানুষ ভেসে যাওয়া সিলিন্ডারের ভিডিও ধারণ করেন।

প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনো গ্যাস থাকতে পারে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নদী বা আশপাশের এলাকায় কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া গেলে তা যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ জন্য এইচপিসিএলের কার্যালয়, নিকটস্থ এইচপিসিএল ডিলার, খালাপুর তহসিল অফিস, সংশ্লিষ্ট তহসিল অফিস অথবা উপবিভাগীয় কর্মকর্তার (এসডিও) কার্যালয়ে সিলিন্ডার জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোয় গ্যাস রয়েছে কি না বা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই কৌতূহলবশত সিলিন্ডার সংগ্রহ করা, বাড়িতে নিয়ে যাওয়া কিংবা ব্যবহারের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় টানা ভারি বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রায়গড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এএম

অরুণাচল সীমান্তে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে চীন-ভারত

ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ডেলিভারি ম্যানের আত্মহত্যা

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

জামিনের এক দিন পর ককরোচ নেতাদের ডেকে পাঠাল দিল্লি পুলিশ

সিইসির পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভের ঘোষণা বিরোধীদের

ককরোচ নেতাদের ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

মোদির ছবি যুক্ত করে রাবনের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ