হোম > বিশ্ব > ভারত

বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচপ্রধানের বার্তা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ভারতের রাজধানী দিল্লি। যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে এক ভিডিও বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে সিজেপি।

ভিডিও বার্তায় দীপকে জানান, শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লি যাবেন তিনি। সেখানে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন থেকে পিছু হটবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সবাইকে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বানও জানান সিজেপির এই নেতা।

দীপকে বলেন, ‘আমাকে আটক বা গ্রেপ্তার করা হলেও আমি ভয় পাই না। সরকার চাইলে আমার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) প্রয়োগ করতে পারে। সিজেপি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আর তা নিশ্চিত করতে হলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া বাতিল অথবা নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নিরপেক্ষ পদ্ধতি চালু করা প্রয়োজন।’

তিনি আরো বলেন, এটি দেশের গণতন্ত্র রক্ষার লড়াই। ইনস্টাগ্রাম ও এক্স—দুই সামাজিক যোগাযোগমাধ্যমেই ভিডিওটি পোস্ট করেছেন দীপকে। পরে এক্সে তার পোস্টটি সরকার ব্লক করে দেয় বলে অভিযোগ করেন তিনি। পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘হাস্যকর! আমি এইমাত্র যে ভিডিওটি পোস্ট করলাম, সেটি ব্লক করে দেওয়া হয়েছে।’ তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি দেখা যাচ্ছিল।

সিজেপির প্রতিষ্ঠাতা আরো জানান, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

সংগঠনের আরেক নেতা আশুতোষ রানকা বলেন, ‘যা-ই ঘটুক, আমরা ইতিহাস গড়ব।’

এদিকে, যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। জনসমাগম ও চলাচলের ওপর একাধিক বিধিনিষেধও আরোপ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরএ

ককরোচদের বিক্ষোভে যোগ দিচ্ছে কোন কোন রাজনৈতিক দল

কাশ্মীর স্টাইলে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে চাইছে মোদি সরকার

‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান’

যন্তর মন্তরে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

দিল্লির বিক্ষোভ ঠেকাতে হোটেল-ছাত্রাবাসে তরুণদের খুঁজছে পুলিশ

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ১০০০, বাতিল ২৫৪ ট্রেন

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন ও ইসরাইলি যুদ্ধাপরাধীদের সুরক্ষা দিচ্ছেন ট্রাম্প

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট-রেল বন্ধ, ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী

যন্তর মন্তরের বিক্ষোভ ঠেকাতে রেল যোগাযোগ বাতিল করল মোদি সরকার