হোম > বিশ্ব > ভারত

৪০ বছর বয়সী বিধবা মহিলাকে গণধর্ষণ ও বিভৎস নির্যাতন

কলকাতা প্রতিনিধি

এবার আরও এক নারকীয় ও নৃশংসতার সাক্ষী হলো ভারতের মধ্যপ্রদেশের জেলা আলরাজপুর । শুক্রবার রাতে এক বিধবা মহিলার ঘরে ঢুকে কেবল লুটপাটই করেনি একদল দুষ্কৃতকারী, বরং গয়না ও মোবাইল লুটের পাশাপাশি ৪০ বছর বয়সি ওই মহিলাকে গণধর্ষণ করে দুই পাষণ্ড। শুধু এখানেই শেষ নয়, পাশবিকতার চরম সীমা অতিক্রম করে ভুক্তভোগীকে বিভৎস নির্যাতন করে বলে অভিযোগ পাওয়া গেছে । বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ইন্দোরের এক হাসপাতালে ভর্তি রয়েছেন ওই মহিলা। ​

পুলিশ সূত্রে জানা গেছে, আলরাজপুরের বোরি থানা এলাকার একটি গ্রামে ছোট মেয়েকে নিয়ে থাকতেন ওই বিধবা মহিলা। শুক্রবার রাতে হঠাৎ তাদের জীর্ণ ঘরে পাঁচ-ছয় জনের একটি ডাকাত দল প্রবেশ করে। ঘরে ঢুকেই সর্বস্ব লুটের চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তার মাঝেই নরপশুদের নজর পড়ে ওই মহিলার ওপর। দলের মধ্যে থেকে দুজন ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে।

​সংবাদ সংস্থা পিটিআইকে এসপি রঘুবংশ কুমার সিং বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে তাকে গণধর্ষণ ও বিভৎস নির্যাতন করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, চিকিৎসকরাও মহিলার শরীরে গুরুতর আঘাতের কথা নিশ্চিত করেছেন। ​চিকিৎসাধীন ওই নির্যাতিতার অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, অপরাধের পর অভিযুক্তরা বাড়ি থেকে রুপার গয়না এবং একটি মোবাইল ফোন লুট করে নেয়। ​

এসপি সিং আরও বলেন, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে ব্যক্তিরা মূলত ডাকাতির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল, তবে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ​তদন্তকারীরা ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ উদ্ধার করেছেন। তবে তদন্তের স্বার্থে এখনই সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। ​অভিযুক্তদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশ ইতিমধ্যেই একটি বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। পুরো ঘটনার সঠিক কারণ উন্মোচন এবং এই জঘন্য অপরাধের পেছনে থাকা প্রত্যেককে আইনের আওতায় আনতে প্রশাসন সবকিছু গুরুত্ব দিয়ে দেখছে।

এআরবি

ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান