হোম > বিশ্ব > ভারত

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণ করার পরেই তাদের আটক করা হয়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আটক করার পরে তাদের বিমানবন্দরের প্রাইভেট গেট দিয়ে বাইরে বের করা হয়েছে। এরপরে একটি বাসে তাদের ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইন জানায়, অভিজিৎ দীপককে গুরুগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। আশুতোষকে দ্বারকায় এবং সৌরভকে নেওয়া হচ্ছে দিল্লিরই কোনো স্থানে।

দীপকেরা বিমানের ভেতরে আটক হওয়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমান অবতরণের পরে যাত্রীরা যখন একে একে নামছিলেন, সেই সময়ে কয়েকজন পুলিশ বিমানে উঠে পড়েন। তাদের দেখেই দীপকে বলেন, ‘দেখুন, বিমান থেকেই আমাদের গ্রেপ্তার করতে চলে এসেছে! এরা যা করছে, তা ইন্দিরা গান্ধীও করেননি। এটা স্বৈরাচারী শাসন।’ সেই সময়ে বিমানের ভেতরেই ‘ভারতমাতা কি জয়’ স্লোগান দেন কেউ কেউ। পাল্টা দীপকেরাও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।

এর পরেই এক নারী পুলিশ কর্মী দীপকদের বলেন, ‘আপনারা এগিয়ে আসুন। আমাদের সঙ্গে চলুন।’ জবাবে দীপকেও বলেন, ‘আমি এখানে গ্রেপ্তার হতেই এসেছি, আমায় গ্রেপ্তার করুন।’ তখন দিল্লি পুলিশ জানায়, ‘আপনাদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের সহযোগিতা করুন।’

এর আগেই ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপি নেত্রী রত্না সিংকে আটক করে পুলিশ। এদিকে, আটক নেতাদের মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছে সিজেপি।

আরএ

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

ককরোচদের আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিচ্ছে দিল্লি পুলিশ

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল