হোম > বিশ্ব > ভারত

ভারত কিছুই বানাতে পারে না, বড় শক্তি নয়: রাহুল গান্ধী

আমার দেশ অনলাইন

ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দৌড়ে বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এমনকি ভারত কিছুই বানাতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি দাবি করেছেন, ভারত প্রযুক্তি খাতে পর্যাপ্ত উৎপাদনও করতে পারছে না এবং সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কেরালার একটি কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে।

এ সময় তিনি অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রভাব বাড়ছে এবং একটি নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দেশের জন্য ক্ষতিকর।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আরও বলেন, এআই প্রযুক্তির প্রতিযোগিতায় মূলত দুটি বড় শক্তি রয়েছে—যুক্তরাষ্ট্র ও চীন। তার মতে, রোবোটিকস ও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত এখনো বড় কোনো খেলোয়াড় নয়। তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যেরও সমালোচনা করেন। কারণ মোদি ভবিষ্যতে এআই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার কথা বলেছেন।

রাহুল গান্ধীর দাবি, কোনো দেশকে এআই প্রযুক্তিতে শক্তিশালী হতে হলে নিজেদের ডেটার ওপর নিয়ন্ত্রণ থাকতে হয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, মানুষ যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, তখন সেই ডেটা ভারতের নয়, বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে চীন নিজেদের ডেটার ওপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

তিনি সতর্ক করে বলেন, ভারত যদি নিজেদের ডেটা নিয়ন্ত্রণে রাখতে না পারে এবং উৎপাদন খাতে শক্তিশালী না হয়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারে। একই সঙ্গে তিনি দেশের বড় ব্যাবসায়িক গোষ্ঠী—রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও আদানি গ্রুপকেও কটাক্ষ করে বলেন, তারা মূলত দেশে বিদেশি পণ্য বিক্রির ব্যবসার সঙ্গেই বেশি জড়িত।

বিশ্বজুড়ে এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিরও সমালোচনা করেন এবং দাবি করেন, এতে দেশের কৃষকসহ সাধারণ মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এসআর

বঙ্গজয়ের স্বপ্ন বিজেপির, কী বলছে বুথফেরত জরিপ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানে ভারতের ‘চাবাহার স্বপ্ন’ কি শেষ?

‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতি না হোক’

পশ্চিমবঙ্গে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ

পশ্চিমবঙ্গে ইভিএম ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা নির্বাচনে তালিকায় ফিরলেন কত ভোটার?

মমতা ব্যানার্জীর 'ঘরের মাঠে' মুখোমুখি দুই হেভিওয়েট

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু

বন্ধ হওয়ার পথে ভারতের বিমান পরিষেবা

মমতা ও বাংলাদেশ প্রসঙ্গে কুরুচিপূর্ণ কার্টুন ছড়ানো নিয়ে তীব্র বিতর্ক