হোম > বিশ্ব > ভারত

অনশনের ২১তম দিনে সোনম ওয়াংচুককে হাসপাতালে নিল ভারত সরকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অনশনের ২১তম দিনে ভারতের সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেছে দিল্লি পুলিশ। শনিবার সকালে কড়া পুলিশি পাহারায় বিক্ষোভস্থল থেকে দক্ষিণ দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ওয়াংচুককে হাসপাতোলে নেওয়ার সময় কিছুটা উত্তেজনা তৈরি হয়। সোনম ওয়াংচুকের সমর্থকেরা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

তবে দিল্লি পুলিশ জানিয়েছে, অনশনে সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি ঘটায় আদালতের নির্দেশে এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর জানিয়েছেন, অনশনরত সোনমকে কোনো কিছু যেন তার অনুমতি ছাড়া দেওয়া না হয়। যেহেতু ওয়াংচুক অনশন চালিয়ে যেতে চান, সেহেতু না জানিয়ে তার মুখে যেন কিছু না দেওয়া হয়। এমনকি না জানিয়ে তার শরীরে কোনো ইঞ্জেকশন দিতেও নিষেধ করেছেন সমাজকর্মীর স্ত্রী।

সোনম ওয়াংচুক ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁস কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন।

ভারতের যুব সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত ২৮ জুন থেকে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।

এর আগে গত বৃহস্পতিবার ওয়াংচুককে জোরপূর্বক খাওয়ানোর অনুরোধ জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারকে তার স্বাস্থ্যের ওপর কড়া নজর রাখার এবং প্রয়োজনবোধে তার অনশন ভাঙানোর নির্দেশ দিয়েছিল আদালত।

সূত্র: এনডিটিভি

আরএ

ধামইরহাটে ২০০ টাকার জন্য যুবক খুন

ছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানিতে কোন দেশের কত প্রতিষ্ঠান

গুম ও মানবাধিকার কমিশন বিল নিয়ে সংসদে সরকার-বিরোধী দলের বাহাস

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’ উদ্বোধন

দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে

‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’

একাদশে ভর্তির আবেদন শুরু, ক্লাস ২৩ সেপ্টেম্বর

পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

ইরানের হাতে নয়া বিধ্বংসী অস্ত্র, গোপনে রাশিয়ার সহায়তার দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমের