হোম > বিশ্ব > ভারত

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

আমার দেশ অনলাইন

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অপারেশনাল এলাকার ভেতরে থাকা ১৩৬ বছরের পুরোনো গৌরীপুর জামে মসজিদ অবশেষে স্থানান্তরিত করতে কাজ করছে শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতা গ্রহণ করার পরই নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই মসজিদকে ঘিরে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা মসজিদ পরিদর্শন করেন। বুধবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দপ্তরে বৈঠকে বসেন প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং মসজিদ কমিটির প্রতিনিধিরা।

কলকাতা বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, বিমানবন্দরের ভিতরে এই মসজিদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই সমস্যা তৈরি করছে। ফ্লাইট পরিচালনায় একাধিক সীমাবদ্ধতা তৈরি হচ্ছে। এই বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদ ভেঙে ফেলার বিষয়টি শুধুমাত্র স্থানীয় কমিটির সিদ্ধান্তে সম্ভব নয়। তারা এই বিষয়ে দারুল উলুম দেওবন্দ, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড এবং জমিয়তে উলেমা-ই-হিন্দের মতো সংগঠনের মতামতের উপর নির্ভর করতে চায়।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত