হোম > বিশ্ব > ভারত

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার দিল্লির মালব্য স্মৃতি ভবনে সংগঠনটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান অয়ন ভাটনগর।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কনট প্লেসসহ দিল্লির বিভিন্ন এলাকায় সিজেপির বিক্ষোভের সমালোচনা করেন বক্তারা। তাদের অভিযোগ, এসব কর্মসূচিতে সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে।

ভাটনগর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে মানুষকে রাজপথে নামতে হবে। তার দাবি, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানালে আরো বিপুলসংখ্যক মানুষ সমবেত হবেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সমর্থনে সিজেপি সরকারবিরোধী আন্দোলন চালাচ্ছে।

সিইসির পদত্যাগ দাবির সমালোচনা করে ভাটনগর বলেন, এ ধরনের দাবি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি জন-আস্থা দুর্বল করতে পারে। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারও বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। তার ভাষায়, দশেরা থেকেই ‘ককরোচ জনতা পার্টির’ পতনের সূচনা হবে।

লাল হিট জনতা পার্টির নেতারা জানিয়েছেন, গণতন্ত্র রক্ষা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করাই তাদের লক্ষ্য। সংগঠনটির দাবি, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থেকেও তারা সমর্থন পাচ্ছেন।

সূত্র: এনডিটিভি

আরএ

উত্তর প্রদেশে নির্বাচনের আগে বাড়ছে মুসলিম বিদ্বেষ ও সহিংসতা

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক, চাপে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক

ভারতের সিইসির পদত্যাগ দাবিতে এবার লন্ডনে বিক্ষোভ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১২, আহত ২৭

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯

ভারত ছাড়ার নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে অভিনেতা ইমরান খান

ককরোচ প্রধান অভিজিৎকে মুক্তির নির্দেশ আদালতের