হোম > বিশ্ব > ভারত

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে হঠাৎ বিপদ সংকেত, জরুরি অবতরণ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের লক্ষ্ণৌতে জরুরি অবতরণ করেছে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। বৃহস্পতিবার সকালে আইএক্স ১২৫৩ বিমানটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে উড্ডয়ন করেছিল। কিন্তু উড্ডয়নের পরেই মাঝ-আকাশে বিমানে হাঠাৎ ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

এরপর পাইলট লক্ষ্ণৌ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। পাইলটের কাছ থেকে বার্তা পেয়েই লক্ষ্ণৌ এটিসি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি অবতরণ করতেই যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তার পর বিমানটিকে ভালভাবে পরীক্ষা করা হয়।

বিমানে ১৫৫ জন যাত্রী ছিলেন। বিমানে ‘স্মোক অ্যালার্ম’ কেন হঠাৎ বেজে উঠল তা পরীক্ষা করে দেখা হয়। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সন্দেহজনক তেমন কিছু পাওয়া যায়নি। বিমানে ধোঁয়ার কোনো চিহ্নও পাওয়া যায়নি। তার পরেও কেন ‘স্মোক অ্যালার্ম’ বেজে উঠল তা তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

মাত্র ২০০ টাকার কারেন্ট জাল নিয়ে যুবক খুন, গ্রেপ্তার ৫

বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

কলমাকান্দায় আগুনে ৬ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইরানের ‘ক্যাসল ব্রেকার’ ক্ষেপণাস্ত্র, সামরিক সক্ষমতার অনন্য প্রতীক

ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি সই

জামালপুরে ছাত্র-জনতার মানববন্ধনে পরিবহন কর্মীদের হামলা, আহত ১০

বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করলেন মালয়েশিয়ার হাইকমিশনার, জামায়াতের ভূমিকার প্রশংসা

ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন বার্নহাম ও ম্যাক্রোঁ

ডুবোচরে আটকে ৯ ঘণ্টা পর সন্দ্বীপ থেকে বাঁশবাড়িয়ায় ফেরি

আন্দোলনে যাওয়ার আগে ছেলে বলল, ‘আব্বু দোয়া কর’, ফিরল লাশ হয়ে