হোম > বিশ্ব > ভারত

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, চলন্ত বাসে হাঁটু পানি

আমার দেশ অনলাইন

ছবি ভিডিও থেকে সংগৃহীত।

ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে ভারতে রাজধানী দিল্লি। সোমবারের টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হলে ডিটিসি (দিল্লি পরিবহন নিগম) বাসের ভেতরেও পানি ঢুকে পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া দৃশ্যে দেখা যায়, বাসের মেঝেতে হাঁটুপানি জমে আছে এবং যাত্রীরা কষ্ট করে চলাচল করছেন। কোনো কোনো বাসে পানি এতটাই উঠেছে যে আসন পর্যন্ত ভেসে গেছে। এসব ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে নেটিজেনরা দিল্লি পরিবহন পরিষেবা ও বর্ষাকালে নগরীর অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মৌসুমি বৃষ্টিতে প্রতিবছরই দিল্লিতে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। তবে বাসের ভেতরে পানি ঢোকার ঘটনা সচরাচর না দেখা যাওয়ায় এটিকে পরিবহন কর্তৃপক্ষের যথাযথ প্রস্তুতির অভাবকেই ফুটিয়ে তুলেছে বলে মনে করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা দিল্লি পরিবহন নিগমের দক্ষতা ও বর্ষা মৌসুমে নগর পরিকল্পনার ত্রুটি নিয়ে সমালোচনা করছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এমএমআর

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

বৃত্তি পেতে গরুর গোশত খাওয়ার প্রশ্নে দাঁড়ায় দলিত ছাত্র, বুলিংয়ের পর...

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা