হোম > বিশ্ব > ভারত

হিজাব পরা ইসলামে অপরিহার্য আচার নয়: ভারতের হাইকোর্ট

ফের হিজাব বিতর্ক

বিশেষ প্রতিনিধি, কলকাতা

প্রতীকী ছবি: সংগৃহীত

ভারতে ফের হিজাব বিতর্ক সামনে এসেছে। প্রয়াগরাজের একটি বেসরকারি স্কুলের ড্রেস কোড ভেঙে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক মুসলিম ছাত্রীর পিটিশন খারিজ করে দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। আদালত বলেছেন, হিজাব পরা ইসলাম ধর্মের কোনো বাধ্যতামূলক বা অপরিহার্য ধর্মীয় আচার কি না, তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য বা আইনি ভিত্তি আবেদনকারী উপস্থাপন করতে পারেননি।

প্রয়াগরাজের আটারসুইয়ার ‘টাগোর পাবলিক স্কুল’-এর একাদশ শ্রেণির নাবালিকা ছাত্রী সুকাইনা রিজভীর দায়ের করা রিট আবেদনের শুনানিতে বিচারপতি জে জে মুনীর এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আবেদনকারী সুকাইনা রিজভী আদালতকে জানান, তিনি শৈশব থেকেই হিজাব পরেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ওই স্কুলে পড়ার সময়ও তিনি ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি পেয়েছিলেন। একাদশ শ্রেণিতে ভর্তির সময়ও হিজাব পরার অধিকার বজায় রাখার দাবি জানান তিনি।

সুকাইনা রিজভীর দাবি ছিল, তাকে হিজাব পরতে না দেওয়া সংবিধানের ১৪ নম্বর ধারা এবং ১৯(১)(এ) নম্বর ধারার লঙ্ঘন। তবে হাইকোর্ট স্পষ্ট করে বলেছেন, শুধু মৌখিক দাবি বা বক্তব্যের ভিত্তিতে সংবিধানের ২৫ নম্বর ধারার অধীন সুরক্ষা দাবি করা যায় না।

আদালত পর্যবেক্ষণে বলেন, সংবিধানের ২৫ নম্বর ধারার ওপর নির্ভর করে করা কোনো দাবি পর্যাপ্ত তথ্য ও আইনি ভিত্তি ছাড়া কেবল মৌখিক সমর্থনের ভিত্তিতে মেনে নেওয়া সম্ভব নয়।

দ্বৈত বেঞ্চ তাদের রায়ে বিদ্যালয়ের ড্রেস কোড এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ড্রেস কোড যদি নিরপেক্ষ, সর্বজনীন ও বৈষম্যহীন হয়, তাহলে শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের নিজস্ব পরিচয় বজায় রাখতে সেটি কার্যকর করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের রয়েছে।

আদালত আরও বলেন, ইউনিফর্ম শিক্ষার্থীদের মধ্যে সমতা এবং ধর্মীয় দিক থেকে নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে সহায়তা করে। অতীতে স্কুল কর্তৃপক্ষ আপত্তি জানায়নি বলেই ভবিষ্যতেও ছাড় দিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা তৈরি হতে পারে না।

স্কুল কর্তৃপক্ষ আদালতে যুক্তি দেয়, একজন শিক্ষার্থীকে ড্রেস কোডে ছাড় দেওয়া হলে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হবে। তাছাড়া ওই স্কুলের অন্যান্য মুসলিম ছাত্রীরাও নির্ধারিত ড্রেস কোড মেনে চলছেন।

রায়ে কর্নাটক হাইকোর্টের ২০২২ সালের একটি রায়েরও উল্লেখ করেন এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ। ওই রায়ে হিজাবকে ইসলামের অপরিহার্য অঙ্গ নয় বলে গণ্য করা হয়েছিল উল্লেখ করে বেঞ্চ বলেন, বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে।

এভাবেই প্রয়াগরাজের টাগোর পাবলিক স্কুলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে করা মুসলিম ছাত্রীর রিট আবেদন খারিজ করে দেন এলাহাবাদ হাইকোর্ট।

কলম্বোতেও কোণঠাসা শ্রীলঙ্কা

ব্রাজিল এসে খেললেই বাংলাদেশের ফুটবলের কোনো পরিবর্তন আসবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে হিরন হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

শিশুদের মাদক থেকে দূরে রাখতে হলে নজরুল চর্চায় উদ্বুদ্ধ করতে হবে: রিজভী

বাংলায় ডাবিংকৃত দুই ইসলামিক ধারাবাহিক দেখা যাবে টিভিতে

গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি

প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রোহিঙ্গা গণহত্যার বিচার ও প্রত্যাবাসনের দাবিতে জাবিতে ‘মার্চ ফর রোহিঙ্গা’

বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা প্রবাসী কল্যাণমন্ত্রীর

অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত