হোম > বিশ্ব > ভারত

মহাসড়কে অবতরণ করল মোদিকে বহনকারী বিমান

আমার দেশ অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী সি-১৩০জে বিমান বাংলাদেশ সীমান্তঘেঁষা আসামের মোরানে জাতীয় মহাসড়কে অবতরণ করেছে। এই মহাসড়ক-কাম রানওয়ে (ইএলএফ) কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি পরিস্থিতিতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে ব্যবহার করার জন্য নির্মিত বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামের মোরানে জাতীয় সড়কে নির্মিত উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা (ইএলএফ)-এ সি-১৩০জে সামরিক পরিবহন বিমানে অবতরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে এক দিনের সফরের সূচনায় এই সামরিক বিমানে করে তিনি সেখানে অবতরণ করেন।

অবতরণের পর মোদি প্রায় ৪০ মিনিটের বিমান প্রদর্শনী উপভোগ করেন, যেখানে তেজস, সুখোই, রাফালসহ বিভিন্ন যুদ্ধবিমান অংশ নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মোরান ইএলএফের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ ডিব্রুগড় থেকে বাংলাদেশের সিলেট সীমান্ত প্রায় ৬০০ কিলোমিটার, রংপুর সীমান্ত ৭০০ কিলোমিটার এবং চীনের সীমান্ত প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত। জরুরি পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দর বা চাবুয়া বিমানঘাঁটি ব্যবহার না হলে এই সড়ক-কাম-রানওয়ে বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

এসআর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না

শুভেন্দু ক্ষমতায় আসার পর বন্ধ হলো ৬০১ মাদরাসার ভাতা

ঝুঁকিতে ভারতের ১২ হাজার কোটি ডলারের ইলেকট্রনিকস খাত

‘গোমাতাকেই’ বাসি খাবার, ভারতে ১০ গরুর মৃত্যু

গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা

‘বাংলাদেশি ও রোহিঙ্গা’ অনুপ্রবেশকারীদের জন্য আটক শিবির বানাচ্ছে পশ্চিমবঙ্গ

ভারতে হিট স্ট্রোকে ১৬ জনের মৃত্যু

ভারতে সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিন কর্মকর্তা

এবার ঈদুল আজহায় মুসলিমদের ছুটিতে কোপ শুভেন্দুর