হোম > বিশ্ব > ভারত

হিন্দু নারীর শেষকৃত্য করলেন মুসলিম ২ ভাই

আমার দেশ অনলাইন

হিন্দু নারীর শেষকৃত্য করলেন মুসলিম দুই ভাই। ছবি: মাকতুব মিডিয়া

ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই মুসলিম ভাই। প্রায় পাঁচ দশক ধরে দেখাশোনা করার পর ৮৫ বছর বয়সি হিন্দু নারী কল্যাণী আম্মার শেষকৃত্য সম্পন্ন করেন মুসলিম দুই ভাই।

ওয়ানাডের চিত্রগিরি এলাকার রাজাক ও সুলাইমান নামের ওই দুই ভাই কল্যাণী আম্মাকে নিজেদের মায়ের মতোই দেখাশোনা করতেন। অসুস্থতা ও অগ্নিদগ্ধ হওয়ার পরও তার চিকিৎসা ও সেবাযত্নে কোনো কমতি রাখেননি তারা, যদিও তিনি তাদের জন্মদাত্রী মা ছিলেন না। ৮৫ বছর বয়সে কল্যাণী আম্মা মারা গেলে ওই দুই ভাই তার শেষ ইচ্ছা অনুযায়ী সন্তানের ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তাকে বিদায় জানান।

রাজাক জানান, তিনি যখন দুই বছরের শিশু, তখন থেকেই কল্যাণী আম্মা তার জীবনের অংশ হয়ে ওঠেন। তিনি ও তার পরিবার সব সময়ই তাকে নিজেদের মা হিসেবে গণ্য করেছেন।

তিনি বলেন, ‘তিনি কি আমার মা নন? তার শেষকৃত্য করতে দ্বিধা কেন হবে? তিনি আমাদের কাছে পর কেউ নন।’

তিনি রাজাকের বাড়িতেই থাকতেন। কল্যাণী আম্মার বার্ধক্যে, এমনকি অগ্নিকাণ্ডে তিনি দগ্ধ হওয়ার পরেও এই পরিবার তার পাশে ছিল। অসুস্থতার পুরো সময়জুড়ে পরিবারটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ওষুধ কিনে দেওয়া—সব ধরনের সেবা করেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা তার পাশে ছিলেন।

তিনি রাজাকের বাড়িতেই থাকতেন। অসুস্থতার পুরো সময়জুড়ে পরিবারটি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, ওষুধ কিনে দেওয়া—সব ধরনের সেবা করেছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা তার পাশে ছিলেন।

রাজাকের স্ত্রী জানান, কল্যাণী আম্মা তাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলেন। পরিবারের সবাই মিলে একসঙ্গে সব উৎসব পালন করতেন।

মায়ের ভালোবাসায় ধর্মের বিচার থাকে না

কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন বলেন, ‘এটাই সেই কেরালা, যাকে আমি চিনি, ভালোবাসি এবং যাতে আমি বিশ্বাস করি। এখানে মায়ের ভালোবাসা কোনো ধর্মের তোয়াক্কা করে না। সন্তানের কর্তব্য কোনো জাতপাতের প্রশ্ন তোলে না।’

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

ভারতে শব্দদূষণ আইনের প্রয়োগে মসজিদকে লক্ষ্যবস্তু করছে পুলিশ

ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ

উড্ডয়নের আগমুহূর্তে হাইজ্যাক অ্যালার্ট, বিমানে আতঙ্ক

মানুষের কাছে নয়, আল্লাহর কাছে কাঁদাই উত্তম: সানিয়া মির্জা

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় গুলি

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচারের বিষয়ে যা বললেন জয়সওয়াল

হাসিনার পাসপোর্ট আবেদন ও প্রত্যর্পণ নিয়ে যা বললেন জয়সওয়াল

অজিত দোভাল ও সাবেক ‘র’ প্রধানকে মার্কিন আদালতের তলব

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আপিলের ৯০ শতাংশই মুসলিম

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী