হোম > বিশ্ব > ভারত

তামিলনাড়ুতে ভোট পড়েছে ৮৪ শতাংশের বেশি, যা ইতিহাসে সর্বোচ্চ

বিধানসভা নির্বাচনে রেকর্ড ভাঙা ভোটার উপস্থিতি

আমার দেশ অনলাইন

বৃহস্পতিবার (২৩শে এপ্রিল-২০২৬) মাদুরাই জেলার মেলুরের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত মানুষজন। ছবি: অশোক আর (ভারত)

ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন দেশটির নির্বাচনি ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এই নির্বাচনে রাজ্যজুড়ে ভোটার উপস্থিতি ছিল রেকর্ড ৮৪ দশমিক ৬৯ শতাংশ, যা তামিলনাড়ুর ইতিহাসে সর্বোচ্চ।

নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলা এই ভোটে ২৩৪টি আসনে মোট ৪ কোটি ৮৫ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মাধ্যমে গঠিত হবে তামিলনাড়ুর ১৭তম বিধানসভা।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ অভূতপূর্ব ভোটার অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ উভয় রাজ্যেই এবার সর্বোচ্চ ভোট পড়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারকে সম্মান জানায়।

বিশ্লেষকদের মতে, উচ্চ ভোটার উপস্থিতি রাজ্যের গণতান্ত্রিক চর্চার প্রতি জনগণের আস্থা ও আগ্রহের প্রতিফলন। এই বিপুল অংশগ্রহণ আগামী সরকারের গঠন ও রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্যা হিন্দু

এআরবি

নরেন্দ্র মোদির জনপ্রিয়তা হ্রাসের পেছনে যত কারণ

কলকাতার হাসপাতাল ও পর্যটন ব্যবসায় ধস

‘যে মসজিদের পাশে বড় হয়েছি, সেখান থেকেই উচ্ছেদ হতে হয়েছে’

ভারতে ইসলামি পারিবারিক আইন রক্ষায় মুসলিমদের স্বাক্ষর সংগ্রহ অভিযান

মসজিদ ও ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় উদ্বিগ্ন আসামের মুসলমানরা

দিল্লিতে মসজিদ উচ্ছেদে ছিন্নভিন্ন জনপদ, অনিশ্চয়তায় ৭১৭ পরিবার

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

ভারতে মসজিদ-মাদ্রাসায় বুলডোজার অভিযান বন্ধের দাবি, তিন দফা প্রস্তাব জমিয়তের

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’