হোম > বিশ্ব > ভারত

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, দাবি আদায়ের লক্ষে আগামীকাল রোববার আবারো দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাবেন তারা।

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বর্তমান সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আতঙ্কিত। বিরোধীরা একজোট হয়ে আবারো প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে শিন্ডে জানান, কোনো বাধার মুখেই তারা পিছু হটবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তরমন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সিজেপির ওই পোস্টে শিন্ডের বক্তব্যের পাশাপাশি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

এআরবি

ছয় বছর ধরে ভারতের কারাগারে বন্দী, আন্তর্জাতিক মানবাধিকার পুরস্কার পেলেন মুসলিম যুবক

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, আটক ৭ হাজারের বেশি

সিজেপির বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে আটক অভিনেতা ইমরান খান

‘কাশ্মীরের মডেল দিল্লিতে রপ্তানি হয়েছে’—ধরপাকড় নিয়ে ওমর আবদুল্লাহর কটাক্ষ

মোদি-শাহদের জন্য পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে: রাহুল গান্ধী

কাশ্মীরেও বিক্ষোভ শুরু

অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের