হোম > বিশ্ব > ভারত

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত যাত্রীর হামলায় মুসলিম উবার চালকের মৃত্যু

আমার দেশ অনলাইন

মোহাম্মদ ইউসুফ ও সামিত অপূর্ব প্যাটেল। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ভারতীয় বংশোদ্ভূত এক যাত্রীর হামলার শিকার সোমালি-আমেরিকান উবার চালক মোহাম্মদ ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে জানায়, ৫১ বছর বয়সি ইউসুফ শনিবার হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে মারা যান।

গত ১৪ নভেম্বর হামলার শিকার হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাকে গাড়ির সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হয় এবং পরে তার নিজের গাড়ি দিয়ে চাপা দেওয়া হয় হামলাকারী তাঁকে গাড়ির সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, পরে তার নিজের গাড়ি দিয়ে তাকে চাপা দেয় এবং একটি খাদে ফেলে রেখে যায়।

মুসলিম নাগরিক অধিকারবিষয়ক সংগঠন কেয়ার-মিনেসোটা এক বিবৃতিতে জানায়, ‘ইউসুফের পরিবার, স্বজন, সহকর্মী চালক এবং তার পাশে দাঁড়ানো কমিউনিটির সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি।’

এ ঘটনায় সন্দেহভাজন সামিত অপূর্ব প্যাটেলের বিরুদ্ধে প্রাথমিকভাবে দ্বিতীয় মাত্রার হত্যাচেষ্টার একটি এবং প্রথম মাত্রার গাড়ি ছিনতাইয়ের একটি অভিযোগ আনা হয়েছিল। তবে হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন, অভিযোগ পরিবর্তন করে দ্বিতীয় মাত্রার ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হবে।

আদালতের নথি অনুযায়ী, যাত্রী ওঠানোর সময় ইউসুফ তার ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলছিলেন। তার ভাইও একজন উবার চালক। আদালতের নথিতে বলা হয়েছে, যাত্রীকে গাড়িতে তোলার পর ওই ব্যক্তি ইউসুফকে বলেন, তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না।

পরে ইউসুফের ভাই ফোনে তার চিৎকার শুনতে পান। ইউসুফ সোমালি ভাষায় চিৎকার করে বলছিলেন, তাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়ি দিয়ে চাপা দেওয়া হচ্ছে।

এর আগে কাউন্টি অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছিলেন, হামলাটি বিদ্বেষপ্রসূত বা জাতিগত-ধর্মীয় পক্ষপাত থেকে করা হয়েছে—এমন অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো তাদের হাতে নেই।

ইউসুফের পাঁচ সন্তানের মধ্যে বড় ছেলে মুস্তাফা ওসমান চলতি মাসের শুরুর দিকে জানান, তার বাবা ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর দীর্ঘদিন ধরে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এই হামলার ঘটনায় মিনেসোটার সোমালি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিনেসোটায় সবচেয়ে বড় সোমালি জনগোষ্ঠীর বসবাস। তাদের অধিকাংশই মিনিয়াপোলিস-সেন্ট পল এলাকায় বসবাস করেন। এ জনগোষ্ঠীর বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশই যুক্তরাষ্ট্রের নাগরিক।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠদের সোমালি-আমেরিকানদের নিয়ে বক্তব্য এবং এ বছর মিনেসোটায় অভিবাসনবিরোধী অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকারকর্মী।

পশ্চিমবঙ্গের মাদরাসায় শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল, নতুন নিয়ম চালু

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভোটার তালিকা থেকে নাম বাদ, মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার দীর্ঘ লড়াই

ভারতে টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়, ৭ শিক্ষককে হেনস্তা

রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন মিয়ানমারকে চাপ দিচ্ছে না ভারত

‘শেষ স্থানীয় যোদ্ধা’ নিহত, কাশ্মীরে কি সত্যিই শেষ হচ্ছে সশস্ত্র তৎপরতা

দেশ ছেড়েও ভারত সরকারের রোষানল থেকে রেহাই পাচ্ছেন না জাকির নায়েক

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি ও ৫০০ রাঁধুনি

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

ভারতে মসজিদ-মাজার ও মুসলিমদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে হিন্দু ধর্মীয় উৎসবের প্রস্তুতি