হোম > বিশ্ব > ভারত

কলকাতায় শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সমর্থনে শুক্রবার কলকাতায় বেশ কিছু ছাত্র সংগঠনগুল বিক্ষোভ করেছে। বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার।

আন্দোলনকারীরা ধর্মতলার (এসব্লানেড) ডোরিনা ক্রসিং এলাকা অবরুদ্ধ করে রাখে এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে জুতো ও পানির বোতল ছুড়ে মেরেছে বলে জানা গেছে।

এদিকে, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের শেল ছোঁড়ার পরও পুলিশ ওই এলাকা থেকে আন্দোলনকারীদের পুরো সরাতে সক্ষম হয়নি। আন্দোলনকারীরা পুরো দস্তুর বিক্ষোভ চালিয়ে গেছে।

পুলিশের ভাষ্য, বিক্ষোভকারীদের একটি অংশ, যারা নিজেদের ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থক বলে দাবি করেছিল এবং একটি পৃথক প্রতিবাদ মিছিল করার জন্য পুলিশের অনুমতি না পেয়ে নিজেদের সমাবেশ বাতিল করে দিয়েছিল, পরে তারা ধর্মতলায় মিছিলের শেষ প্রান্তে বাম কর্মীদের সাথে যোগ দেয়।

এমএমআর

কলকাতায় বেদখল শেরেবাংলার ঐতিহাসিক বাসভবন, মুছে যাচ্ছে স্মৃতি

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল