হোম > বিশ্ব > ভারত

তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান রাহুলের, মোদিকে হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

ভারতের তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যতসংখ্যক পুলিশ মোতায়েন বা যতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক না কেন, আন্দোলন থামানো যাবে না।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী এ বার্তা দেন।

পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। বিরোধী দলের নেতাদের পাশাপাশি তরুণদেরও গ্রেপ্তার করতে পারে, এমনকি তাদের সবাইকে আটক করলেও আন্দোলনের প্রশ্নে তারা পিছিয়ে যাবেন না।

রাহুল গান্ধী আরো বলেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘদিনের এই অভিজ্ঞতা থেকে প্রতিপক্ষের রাজনৈতিক কৌশল ও মনোভাব সম্পর্কে তার স্পষ্ট ধারণা রয়েছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেস নেতা অভিযোগ করেন, মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল—এই ব্যক্তিরা ক্রমেই রাজনৈতিকভাবে চাপে পড়ছেন। তার ভাষায়, তাদের প্রভাব বিস্তারের পরিসর সংকুচিত হয়ে আসছে এবং বিরোধীরা সেই চাপ আরো বাড়াচ্ছেন।

সূত্র: বিবিসি

এআরবি

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন বলেছিলেন অভিজিৎ দীপকে

দিল্লিতে ধরপাকড় হিটলারের আমলকেও ছাড়িয়ে গেছে: তৃণমূল নেতা

‘প্রধানমন্ত্রী আম্বানি’ স্টারলিংক নিয়ে মুকেশকে খোঁচা ইলন মাস্কের

দিল্লিতে নজিরবিহীন ধরপাকড়, আটক ৭ হাজারের বেশি

সিজেপির বিক্ষোভে সংহতি জানাতে গিয়ে আটক অভিনেতা ইমরান খান

‘কাশ্মীরের মডেল দিল্লিতে রপ্তানি হয়েছে’—ধরপাকড় নিয়ে ওমর আবদুল্লাহর কটাক্ষ

মোদি-শাহদের জন্য পরিস্থিতি ক্রমেই সংকুচিত হচ্ছে: রাহুল গান্ধী

কাশ্মীরেও বিক্ষোভ শুরু

অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের

আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ