হোম > বিশ্ব > ভারত

২২৬ আসন পাব, বুথফেরত জরিপ বিশ্বাস করবেন না: মমতা

আমার দেশ অনলাইন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এনডিটিভি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়ে থাকবে-এমন সব বুথফেরত জরিপ (এগজিট পোল) প্রত্যাখ্যান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতেই এসব জরিপ প্রচার করা হচ্ছে। মমতা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তৃণমূল আসন্ন নির্বাচনে অন্তত ২২৬টি আসনে জয়লাভ করবে।

পশ্চিমবঙ্গ বিধানসভার মোট ২৯৪টি আসনের বিপরীতে এবার রেকর্ড ৯২.৪৭ শতাংশ ভোট পড়েছে। গতকাল এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৬ সালের নির্বাচনে আমরা ২২৬টির গণ্ডি ছাড়িয়ে যাব, এমনকি ২৩০টির বেশি আসনও পেতে পারি। মানুষের দেওয়া বিপুল জনরায়ের ওপর আমার পূর্ণ আস্থা আছে।’

প্রচণ্ড গরম এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের মধ্যেও বিপুল সংখ্যায় ভোট দিতে আসায় তিনি জনগণকে ধন্যবাদ জানান।

বুথফেরত জরিপগুলোকে ফলাফল ঘোষণার আগে জনমতকে প্রভাবিত করার একটি ‘বড় ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যারা বাংলাকে দমাতে চেয়েছিল, ব্যালটের মাধ্যমে তারাই দমে গেছে।’

একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার এবং উসকানির মুখেও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘শান্ত ও শৃঙ্খলাবদ্ধ থাকুন। বাংলার মানুষের ওপর এবং দিদির ওপর ভরসা রাখুন। ৪ মে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, সব উত্তর পেয়ে যাবেন।’

উল্লেখ্য, বেশিরভাগ বুথফেরত জরিপ বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই অথবা বিজেপির জয়ের ইঙ্গিত দিয়েছে। ‘ম্যাট্রাইজ’ বিজেপির জন্য ১৪৬-১৬১ এবং তৃণমূলের জন্য ১২৫-১৪০টি আসনের পূর্বাভাস দিয়েছে। ‘চাণক্য স্ট্র্যাটেজিস’ ও ‘পি-মার্ক’-এর জরিপও বিজেপিকে এগিয়ে রেখেছে। তবে ‘পিপলস পালস’-এর একমাত্র জরিপে তৃণমূলকে ১৭৭-১৮৭টি আসনে জয়ী দেখিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সোমবার (৪ মে) নির্বাচনের ভোট গণনা করা হবে।

সূত্র: এনডিটিভি

এএম

তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত, অভয়বার্তা মমতার

ভারতের বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

‘অমূল্য কোহিনূর হীরাটি ভারতকে ফিরিয়ে দিন’

পশ্চিমবঙ্গের নির্বাচন: ২৩০-এর বেশি আসনে জিততে চায় মমতার দল

বুথফেরত ছয় জরিপে এগিয়ে বিজেপি, দুটিতে তৃণমূল

বঙ্গজয়ের স্বপ্ন বিজেপির, কী বলছে বুথফেরত জরিপ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ইরানে ভারতের ‘চাবাহার স্বপ্ন’ কি শেষ?

‘প্রার্থনা করি ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নতি না হোক’

পশ্চিমবঙ্গে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৪০ শতাংশ

পশ্চিমবঙ্গে ইভিএম ত্রুটির অভিযোগ, বিভিন্ন স্থানে সংঘর্ষ