হোম > বিশ্ব > ভারত

সকাল ৯টা পর্যন্ত ভোটদানে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, রাজ্যের গড় ১৯ শতাংশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

আমার দেশ অনলাইন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। ছবি: আনন্দবাজার

প্রথম দফার ভোটগ্রহণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়ছে ভোটদানের হার। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গজুড়ে গড়ে ১৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। মোট ১৫২টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। তাদের মধ্যে ১৬৭ জন নারী প্রার্থী রয়েছেন।

জেলাভিত্তিক ভোটের হারে দেখা যাচ্ছে, সকাল ৯টা পর্যন্ত রাজ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে পশ্চিম মেদিনীপুর। সেখানে ভোট পড়েছে ২০.৫১ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বাঁকুড়া, যেখানে ভোটের হার ২০ দশমিক ২০ শতাংশ। অন্যদিকে, রাজ্যে সবচেয়ে কম ভোট পড়েছে মালদহে— মাত্র ১৬ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়া অন্যান্য জেলার মধ্যে বীরভূমে ভোট পড়েছে ১৯ দশমিক ০১ শতাংশ, ঝাড়গ্রামে ১৯ দশমিক ৮৪ শতাংশ, পশ্চিম বর্ধমানে ১৯ শতাংশ। দক্ষিণ দিনাজপুরে ভোটের হার ১৮ দশমিক ৮১ শতাংশ, পূর্ব মেদিনীপুরেও একই হারে ১৮ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে। দার্জিলিংয়ে ১৮ দশমিক ৮০ শতাংশ, কালিম্পংয়ে ১৮ দশমিক ৭৪ শতাংশ এবং মুর্শিদাবাদে ১৮ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোচবিহারে ভোট পড়েছে ১৭ দশমিক ৫৬ শতাংশ, আলিপুরদুয়ারে ১৭ দশমিক ৭০ শতাংশ, জলপাইগুড়িতে ১৮ দশমিক ৫০ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ১৭ দশমিক ৫৪ শতাংশ। পুরুলিয়ায় ভোটের হার ১৭ দশমিক ৮৩ শতাংশ।

এই দফায় বিভিন্ন জেলায় আসনসংখ্যাও উল্লেখযোগ্য। মুর্শিদাবাদে রয়েছে সর্বাধিক ২২টি আসন। পূর্ব মেদিনীপুরে ১৬টি এবং পশ্চিম মেদিনীপুরে ১৫টি আসন রয়েছে। মালদহ ও বাঁকুড়ায় রয়েছে ১২টি করে আসন। বীরভূমে ১১টি এবং কোচবিহার, উত্তর দিনাজপুর, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি করে আসন।

এছাড়া দক্ষিণ দিনাজপুরে ৬টি, আলিপুরদুয়ার ও দার্জিলিঙে ৫টি করে, ঝাড়গ্রামে ৪টি এবং কালিম্পংয়ে রয়েছে মাত্র ১টি আসন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের হার আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের নজরদারিতে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

সূত্র: আনন্দবাজার

এআরবি

মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য ৭ দিন বন্ধ

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার ওপর বিজেপির নেতাকর্মীদের হামলা

ভারতে মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই

ভারতে আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার

আজানের মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

ভারতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

বুধবার বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ