হোম > বিশ্ব > ভারত

চিকেনস নেকে ভারতের ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতীয় ভূখণ্ডের সঙ্গে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান সেতু শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক । শুক্রবার শিলিগুড়িতে গিয়ে সেই করিডরের তিন স্তরের নিরাপত্তা নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি জানান, ‘শিলিগুড়ি করিডর সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে ।’

শুধু সীমান্ত নিরাপত্তা নয়, প্রশাসনিক পরিকাঠামো থেকে দিল্লির সঙ্গে দ্রুত রেল যোগাযোগ, শিলিগুড়িকে ঘিরে একাধিক পরিকল্পনার কথাও জানান তিনি ।

শুক্রবার শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ১৮০ কোটি রুপির একাধিক নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

তিনি জানান, চিকেনস নেকের নিরাপত্তার স্বার্থে একটি ‘বিশেষ ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করেছে । চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি- এই তিন ঘাঁটি থেকে পুরো করিডোরে নজরদারি, সামরিক উপস্থিতি ও প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে । নিয়মিত ‘তিস্তা প্রহারের’ মতো সামরিক অনুশীলনের মাধ্যমে এই অঞ্চলকে সুরক্ষিত রাখা হচ্ছে।’

‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬৮৩৯ কোটি রুপির প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্ত গ্রামগুলোকে কেবল সড়কপথেই নয়, মূল ভূখণ্ডের হৃদয়জুড়ে যুক্ত করা হচ্ছে ।

সূত্র: দ্য স্টেটসম্যান/ইটিভি বাংলা

আরএ

ভারতে গরু পাচারের অভিযোগে পুলিশের গুলির শিকার শত শত, অধিকাংশই মুসলিম

অরুণাচল সীমান্তে উত্তেজনা, মুখোমুখি অবস্থানে চীন-ভারত

ছেঁড়া নোট না নেওয়ায় থাপ্পড়, অপমানে ডেলিভারি ম্যানের আত্মহত্যা

ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল, বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক

এবার দিল্লিতে উচ্ছেদ করা হচ্ছে ৭০০ মুসলিম পরিবারকে, মসজিদ ভাঙার নোটিশ

মজলুমের অশ্রুভেজা আসামের মাটি, ইতিহাসের সত্য ও বর্তমানের নিপীড়ন

৩০ বছরেও ক্ষমতায় আসবেন না —রাহুলকে অমিত শাহর কটাক্ষ

জামিনের এক দিন পর ককরোচ নেতাদের ডেকে পাঠাল দিল্লি পুলিশ

সিইসির পদত্যাগ দাবিতে ফের বিক্ষোভের ঘোষণা বিরোধীদের

ককরোচ নেতাদের ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের