হোম > বিশ্ব > ভারত

‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান রামদেবের!

ইন্ডিয়া টুডে

একদিন এমন সময়ও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে। এ জন্য ভারতীয়দের শুধু একটু ধৈর্য ধরতে হবে। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব এসব মন্তব্য করেন।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন করা হচ্ছে। ভারতের ভবিষ্যৎ নিয়ে আমার ভাবনা হচ্ছে, গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান ও নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত।

রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নির্যাতন ও অবিচারের শিকার হয়েছে, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতর ঘটনাগুলোর মধ্যে পড়ে। দেশে যেসব ধর্মীয় পরিবর্তন ঘটেছে, অন্তত ভবিষ্যতে যেন কাউকে নির্যাতনের শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। ভারতে হিন্দু, মুসলিম বা খ্রিষ্টান—কোনো ধর্মই হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা। আমি চাই যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়াসহ বিশ্বের প্রতিটি দেশেই ভারত যেন সমান সম্মান পায়।

১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন

গাজায় অবরোধে বিপর্যস্ত নারীরা, চিকিৎসা সংকট চরমে

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

জিয়ার মাজারে বিএনপির নবনির্বাচিত ৪ স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা

মোংলায় চাঁদা না পেয়ে ড্রেজার শ্রমিককে মারধর করে টাকা ছিনতাই

ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন বৈছাআ নেতা মাহদী

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন