হোম > বিশ্ব > ভারত

বিক্ষোভে যাওয়ার পথে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির সমর্থনে আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তিনি ‘হাম ভারতকে লোগ’ সংগঠনের প্রেসিডেন্ট। ককরোচ জনতা পার্টির সমর্থনে মুম্বাইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তার। তার আগেই তাকে আটক করে মুম্বাই পুলিশ। আটক করা হয়েছে তার সহযোগীদেরও। তাকে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তাকে গ্রেপ্তারর করা হয়েছে বলে দাবি করেন তুষার। যদিও গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে পুলিশ । তাদের দাবি, শুধু আটক করা হয়েছে তুষার গান্ধীকে।

এছাড়া আটক করা হয়েছে দিল্লির সাবেক মন্ত্রী মণীশ সিসোদিয়াকে। আম আদমি পার্টি (আপ) অভিযোগ করেছে, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে দলের সদর দপ্তরও।

অন্যদিকে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকের বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সিজেপির কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আটক হয়েছেন অনেক আইনজীবী। এ বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছে দেশটির সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন।

আরএ

যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক

বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক

দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ব্যারিকেড সরিয়ে এগোচ্ছে মিছিল, থমথমে দিল্লি

সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে

‘বাবরি মসজিদ’ নির্মাণ শেষ করে ভারত ছেড়ে যাওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের

ককরোচ পার্টির শীর্ষ নেতাদের কোথায় রেখেছে পুলিশ, যা জানা গেল

আটকের সময় ককরোচ-প্রধানের স্লোগান—ইনকিলাব জিন্দাবাদ

ককরোচদের আটক করে ছত্রশাল স্টেডিয়ামে নিচ্ছে দিল্লি পুলিশ

জ্ঞানেশের সঙ্গে মোদিকেও যেতে হবে: কেজরিওয়াল