হোম > বিশ্ব > ভারত

ভারতের বেঙ্গালুরুতে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭

আমার দেশ অনলাইন

ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালে সীমানা দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) বাউরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানান, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতে থাকা চারজন দোকানি রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ঘটনাটিকে “দুঃখজনক” বলে উল্লেখ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আহতদের মধ্যে এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর

মুসলিমদের ঈদের নামাজ পড়তে না দেওয়া রেড রোড যোগ দিবসের জন্য ৭ দিন বন্ধ

এমপি কিনতে ১৫ কোটি রুপি করে খরচ করছে বিজেপি

নামাজ পড়লে বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে পড়ুন: বিজেপি মন্ত্রী

ককরোচ পার্টির প্রতিষ্ঠাতার ওপর বিজেপির নেতাকর্মীদের হামলা

ভারতে মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই

ভারতে আশঙ্কাজনকভাবে কমছে জন্মহার

আজানের মাঝপথে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন

ভারতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

বুধবার বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

ভারতে বিমান বিধ্বস্তে নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ