হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনসহ সব ধর্মভিত্তিক ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

আমার দেশ অনলাইন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হলো ধর্মের ভিত্তিতে রাজ্যে আর কোনো ভাতা দেওয়া হবে না। ফলে ইমাম-মুয়াজ্জিন ভাতা ও পুরোহিত ভাতা বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সোমবার নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে ধর্মীয় পরিচয়ভিত্তিক যেসব ভাতা বা সহায়তামূলক প্রকল্প চালু ছিল, সেগুলো বন্ধ করা হচ্ছে। চলতি মাস পর্যন্ত সুবিধাভোগীরা ভাতা পেলেও আগামী মাস থেকে তা আর কার্যকর থাকবে না।

তবে সরকার স্পষ্ট করেছে, শিক্ষার্থীদের জন্য চালু থাকা কোনো স্কলারশিপ বা শিক্ষামূলক অনুদান বন্ধ করা হচ্ছে না। শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেওয়া আর্থিক সহায়তাই বাতিল করা হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা পাল জানান, খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ভাতা আর থাকবে না, তবে ছাত্রছাত্রীদের স্কলারশিপ চালু থাকবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডুসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার অগ্রবালও।

এদিনের বৈঠকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। পাশাপাশি ‘অন্নপূর্ণা যোজনা’ চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।

এছাড়া রাজ্যের সমস্ত সরকারি বাসে নারীদের জন্য বিনামূল্যে যাতায়াতের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১ জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সূত্র: ইটিভি ভারত

এআরবি

জনসংখ্যা ১৪০ কোটির বেশি, তবু বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদির মিত্ররা

মাদরাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে

ভারতে দিল্লিগামী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ড্রোন কীভাবে ভারত ও পাকিস্তানের সামরিক কৌশল বদলে দিচ্ছে?

বিশ্বে প্রভাবশালী হচ্ছে পাকিস্তান, গুরুত্ব কমেছে ভারতের: সাবেক র প্রধান

বাড়ি ভাড়া পরিশোধ করতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, গ্রেপ্তার ২

রাশিয়া-যুক্তরাষ্ট্রের টানাপোড়েন, দুই নৌকায় পা দিয়েছে ভারত

পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিয়ে আতঙ্কে মুসলিমরা

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ঘাটতি

রিজার্ভ সংকটে ভারতে বাড়ল জ্বালানির দাম