হোম > বিশ্ব > ভারত

তিন মাসের মধ্যে ফের দুর্ঘটনায় ভারতের যুদ্ধবিমান তেজস

আমার দেশ অনলাইন

মাত্র তিন মাসের ব্যবধানে আবারও দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। দেশের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে গত ৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের বিমান বাহিনী (আইএএফ)।

আইএএফের বিবৃতিতে বলা হয়, এক আসনের (সিঙ্গেল সিট) তেজস বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট শেষে ঘাঁটিতে ফিরছিল। অবতরণের সময় ব্রেক অকার্যকর হয়ে গেলে সেটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। তবে পাইলট বিপদ আঁচ করে সময়মতো বিমান থেকে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত তেজস বিমান ২০১৫ সালের ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে যুক্ত হয়। এটি তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)।

দুর্ঘটনায় পতিত বিমানটি যে ব্যাচের অন্তর্ভুক্ত, সেই ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিটেড তেজস বর্তমানে বিমানবাহিনীতে রয়েছে। ঘটনার পর সবগুলো বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এ নিয়ে তেজসের তৃতীয় দুর্ঘটনা ঘটল। প্রথমটি ২০২৪ সালের মার্চে জয়সলমের কাছে ভেঙে পড়ে; তখনো পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে দুবাই এয়ার শো চলাকালে, যেখানে প্রাণ হারান উইং কমান্ডার নমন স্যালে। ৭ ফেব্রুয়ারির ঘটনাটি সেই ধারাবাহিকতার তৃতীয় সংযোজন।

এসআর

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

জলবায়ু ক্ষতির হিসাব থেকে বাদ যাচ্ছে মানুষের মানসিক ক্ষত

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ৪ জনের কারাদণ্ড

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য আটক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খলিলুর রহমান

সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, লাখ টাকা জরিমানা

খুলনায় এক দিনে দুই যুবকের লাশ উদ্ধার