হোম > বিশ্ব > ভারত

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভারি বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে দিল্লিগামী পাঁচটি ফ্লাইট জয়পুর, চারটি লখনৌ এবং আহমেদাবাদ ও চণ্ডীগড়ে একটি করে ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

যাত্রীরা বিমানবন্দরে বিপুল পরিমাণ পানি জমার কথা জানিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার কথা জানান। দিল্লির বিভিন্ন এলাকায়ও ভারি বৃষ্টির পর জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লিতে হলুদ সতর্কতা জারি করে নিচু এলাকা ও আন্ডারপাসে জলাবদ্ধতার আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে যানজট ও গণপরিবহনে বিলম্বের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বাতাস এবং দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কমিউটারদের বের হওয়ার আগে ট্রাফিক পরিস্থিতি যাচাই এবং বজ্রঝড়ের সময় বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তারের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরএ

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না