হোম > বিশ্ব > ভারত

সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনা সদস্য নিহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

গভীর খাদে পড়ে যাওয়ার পর একজন আহত সৈনিককে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: পিটিআই।

ভারতশাসিত কাশ্মীরের দোদা জেলায় বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত ১০ সদস্য নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে। দুর্ঘটনার সময় সেনাদের বহনকারী বুলেটপ্রুফ ক্যাসপির যানটি গভীর খাদে পড়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভির প্রতিবেদনে এসেছে, সেনা যানটি একটি অভিযানের উদ্দেশ্যে ভাদেরওয়াহ–চাম্বা আন্তঃরাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল। দোদার খান্নি টপ এলাকায় দুর্গম ও পাহাড়ি পথে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যানটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিহত সেনাদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার কথা জানান। তিনি বলেন, আহত ১০ সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানায়, খারাপ আবহাওয়া ও বিপজ্জনক ভূপ্রকৃতির কারণে এই দুর্ঘটনা ঘটে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পৃথক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়

ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ রেখে বিক্ষোভ

আসামে ১১০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, গুঁড়িয়ে দিল ১০ মসজিদ

উত্তর প্রদেশে নির্বাচনের আগে বাড়ছে মুসলিম বিদ্বেষ ও সহিংসতা

ককরোচদের মোকাবিলায় এবার ‘লাল হিট’

রাশিয়ার তেলের ওপর নির্ভরশীল ভারত, নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

‘দুর্গাপুজো’ বনাম ‘শারদোৎসব’—পশ্চিমবঙ্গজুড়ে শারদীয় বুক স্টল ভাঙচুর ঘিরে উত্তেজনা

ভারতে আটক বিক্ষোভকারীদের বাড়ি ফেরাতে এআইয়ের সহায়তা নিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর ঘিরে বিতর্ক, চাপে ওয়াশিংটন-দিল্লি সম্পর্ক

ভারতের সিইসির পদত্যাগ দাবিতে এবার লন্ডনে বিক্ষোভ, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান