হোম > বিশ্ব > ভারত

চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় স্ন্যাকসের প্যাকেটের ভেতরে থাকা একটি ছোট প্লাস্টিকের খেলনা গিলে ফেলার কারণে পাঁচ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্ন্যাকসের প্যাকেটের সঙ্গে থাকা ছোট প্লাস্টিকের বলটি শিশুটির গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

শিশুটির নাম মুকুন্দ ময়ূর। সে গৌরীপুরা গ্রামের বাসিন্দা এবং বাবা সন্তোষ ও মা ঐশ্বর্যার একমাত্র সন্তান।

পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো গ্রামে শোকের আবহ সৃষ্টি হয়েছে।

ঘটনার পর হুনসুর গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

আরএ

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল

বৃত্তি পেতে গরুর গোশত খাওয়ার প্রশ্নে দাঁড়ায় দলিত ছাত্র, বুলিংয়ের পর...

সিইসি জ্ঞানেশকে সরাতে রাজপথে নামছে ইন্ডিয়া জোট, ‘জনতার অভিশংসন’ ঘোষণা

কলকাতা বিমানবন্দরে পরপর দুদিন বোমাতঙ্ক

দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থী-নিরাপত্তারক্ষী ব্যাপক সংঘর্ষ, ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান