হোম > বিশ্ব > ভারত

যন্তর মন্তরে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

আমার দেশ অনলাইন

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি । ছবি: সংগৃহীত

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার সকালে হরিয়ানার গুরুগ্রামে তার পারিবারিক বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশের সূত্র জানিয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, গুরুগ্রামের সেক্টর ৫৬-এর সেন্ট্রাল পার্ক বিহারে ধ্রুব রাঠির পরিবারের বাসা। শনিবার সকাল ৭টা ৪৮ মিনিটে তার বাসায় প্রবেশ করেন দিল্লি পুলিশের সদস্যরা। এ সময় দরজা খুলে দেন তার মা। এর আগে শুক্রবার গভীর রাতে বাসাটির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির পরিকল্পিত বিক্ষোভে যোগ দিতে ধ্রুব রাঠি দিল্লিতে এসেছিলেন বলে সূত্রের দাবি। শনিবার রাজধানীর যন্তর মন্তরে এই কর্মসূচি পালনের কথা ছিল।

তবে ধ্রুব রাঠিকে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা জানা যায়নি।

সূত্র: নিউজ১৮

এএম

বিদেশি শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করছে বিরোধীরা: বিজেপি

ককরোচদের বিক্ষোভে যোগ দিচ্ছে কোন কোন রাজনৈতিক দল

কাশ্মীর স্টাইলে দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে চাইছে মোদি সরকার

‘গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয়গান’

বিক্ষোভে যোগ দেওয়ার আগে ককরোচপ্রধানের বার্তা

দিল্লির বিক্ষোভ ঠেকাতে হোটেল-ছাত্রাবাসে তরুণদের খুঁজছে পুলিশ

দিল্লিতে ককরোচদের বিক্ষোভ ঘিরে আটক ১০০০, বাতিল ২৫৪ ট্রেন

আইসিসির ওপর নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন ও ইসরাইলি যুদ্ধাপরাধীদের সুরক্ষা দিচ্ছেন ট্রাম্প

বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট-রেল বন্ধ, ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন

সিইসির বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী