হোম > বিশ্ব > ভারত

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস-হুমায়ুন কবির সংঘর্ষ

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন

আমার দেশ অনলাইন

তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দলটির সাবেক নেতা ও বর্তমানে আম জনতা উন্নয়ন পার্টির (এইউজেপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনার খবর এসেছে বিভিন্ন এলাকা থেকে। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় ভোটারদের ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক সংঘর্ষ পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালেই ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে মুর্শিদাবাদের নওদা বিধানসভা এলাকার শিবনগর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দলটির সাবেক নেতা ও বর্তমানে আমজনতা উন্নয়ন পার্টির (এইউজেপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোটের শুরুতেই ভোটকেন্দ্রে গেলে তৃণমূল সমর্থকেরা হুমায়ুন কবিরকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। স্থানীয় তৃণমূল নেতাদের নেতৃত্বে বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন এবং তাকে ‘বিজেপির এজেন্ট’ বলে অভিযুক্ত করেন। এতে ভোটকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনা তৈরি হয়।

উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক (নির্বাচিত আইনপ্রণেতা বা সংসদ সদস্য) হুমায়ুন কবির গত বছরের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত হন। বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে দল তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। পরে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করে পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন।

সূত্র: এনডি টিভি

এআরবি

পশ্চিমবঙ্গে ছয় ঘণ্টায় ভোট পড়েছে ৬২ শতাংশেরও বেশি

ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদি

নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপির মাস্টারপ্ল্যান

পশ্চিমবঙ্গে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪১ শতাংশ, অভিযোগ জমা ৬৩৫

‘ইভিএমে তৃণমূল প্রার্থীকে ভোট দিলে বিজেপির প্রতীকে চলে যাচ্ছে’

সকাল ৯টা পর্যন্ত ভোটদানে এগিয়ে পশ্চিম মেদিনীপুর, রাজ্যের গড় ১৯ শতাংশ

নির্বাচনে জিততে রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে বিজেপি: মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু

ভারতের মুসলমানরা যেভাবে রাজনৈতিক গণহত্যার শিকার

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান