হোম > বিশ্ব > ভারত

ভারতে ‘তেলাপোকা’র উৎপাতে বিপর্যস্ত মোদি সরকার

আমার দেশ অনলাইন

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় রেখে পরবর্তী সময়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ সংলাপের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

সোমবার রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত শিক্ষার্থীদের দেখতে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা। একই দিনে আন্দোলনের দাবিদাওয়া নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর একটি প্রতিনিধিদলও তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে নাড্ডা আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।

তবে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, তারা তিনটি প্রধান দাবি সরকারের কাছে তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং হাসপাতালে ভর্তি থাকা সমাজকর্মী সোনম ওয়াংচুককে অবিলম্বে মুক্তি দেওয়া। তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার আন্দোলনের সমর্থনে ২১ দিনের অনশন পালনরত সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরদিন হাজারো শিক্ষার্থী নয়াদিল্লির যন্তর মন্তরে সমবেত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

সোমবার সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, প্রশ্নফাঁস রোধ করা জাতীয় দায়িত্ব এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে ভারতের ইতিহাসের তরুণবিরোধী প্রধানমন্ত্রী বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, প্রশ্নফাঁসের বিচার দাবি করা শিক্ষার্থীরা সরকারের কাছ থেকে জবাবের পরিবর্তে লাঠিচার্জের মুখোমুখি হচ্ছেন।

সূত্র: এনডিটিভি

এআরবি

কলকাতায় বেদখল শেরেবাংলার ঐতিহাসিক বাসভবন, মুছে যাচ্ছে স্মৃতি

‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, শুভেন্দুর হুঁশিয়ারি

দিল্লিতে সংসদ ভবন সংলগ্ন চত্বরে আগুন

কতটা ভয়ংকর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

ইউরোপে অস্ত্র রপ্তানি বাড়াচ্ছে ভারত

ভারতের তরুণদের আন্দোলন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা

মসজিদ ভেঙে ফেলার শঙ্কায় ভারতের মুসলমানরা

ভারতের অরুণাচলে বিক্ষোভ-সহিংসতা, জনসমাবেশের ওপর নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

স্কুলে বোমা আছে, ছাত্রীর ইমেইলের পর যা ঘটল