হোম > বিশ্ব > ভারত

যুদ্ধ অবসানে ১৪ দফার সমঝোতার পথে যুক্তরাষ্ট্র–ইরান

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি ১৪ দফার এক পৃষ্ঠার সমঝোতা স্মারক চূড়ান্ত করার পথে এগোচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য দিয়েছে।

সূত্রগুলোর একজন, যিনি পাকিস্তানের পক্ষ থেকে মধ্যস্থতায় যুক্ত রয়েছেন, বলেন, “আমরা খুব শিগগিরই এটি সম্পন্ন করব। আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।”

প্রস্তাবিত এই ১৪ দফা সমঝোতা স্মারকটি যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে। এরপর হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল, ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এখন প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

জার্মানি বলেছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা উপস্থিতি প্রয়োজন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী কৌশলগত আলোচনার জন্য বেইজিংয়ে গেছেন, যেখানে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছে, যাদের মধ্যে দুই নারী ও একজন বৃদ্ধ রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র: মিডল ইস্ট আই

এসআর

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী