হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরাইল আবার হামলা চালালে তাৎক্ষণিক জবাব দেবে ইরান

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবার হামলা চালালে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে বাহরাইনসহ কয়েকটি উপসাগরীয় দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতার অভিযোগ তুলেছে ইরান।

দেশটির দাবি, এসব দেশ নিজেদের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা ব্যবহার করতে দিয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় সহায়তা করছে। এ জন্য তাদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছে তেহরান।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবার কোনো আগ্রাসী যুদ্ধ শুরু করলে বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই তার তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের প্রতিনিধি আরো বলেন, পাল্টা জবাব দেওয়া হলে হামলার উৎস যেখানেই থাকুক, সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা চালানো হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার দাবি জানান তিনি।

নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের প্রতিনিধি অভিযোগ করেন, কয়েকটি উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জন্য ব্যবহারের সুযোগ দিয়েছে। এ কারণে এসব দেশকে দায়ী করতে হবে। হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য তাদের ক্ষতিপূরণও দিতে হবে।

পরে বাহরাইনের প্রতিনিধির সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্যের সময় ইরানের প্রতিনিধি বিশেষভাবে দেশটির নাম উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, বাহরাইন তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে।

তবে ইরানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে বাহরাইন। দেশটির প্রতিনিধি বলেন, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার বৈধতা প্রতিষ্ঠায় আত্মরক্ষার অধিকারের কথা বলতে পারে না ইরান।

বাহরাইনের প্রতিনিধি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নেরও আহ্বান জানান। ওই প্রস্তাবে উপসাগরীয় দেশগুলো ও জর্ডানে ইরানের হামলার নিন্দা জানানো হয়েছিল।

এএম

ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘বর্ণবাদী’ প্রচারের নিন্দা আইজেনকোটের

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ

হরমুজ প্রণালীতে এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ভাঙনের মুখে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক, রাজনৈতিক ঝুঁকিতে আইজেনকোট

ঐক্যের পথে হাঁটছে কি হামাস-ফাতাহ, ফিলিস্তিনে শান্তির দরজা কবে খুলবে