হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওসলো চুক্তি বাতিলের বিল পর্যালোচনায় ইসরাইল

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ঐতিহাসিক ওসলো চুক্তি বাতিলের লক্ষ্যে আনা একটি বিল আজ পর্যালোচনা করবে ইসরাইলের মন্ত্রিপরিষদ কমিটি।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের কট্টর ডানপন্থি ডেপুটি স্পিকার লিমোর সোন হার-মেলেচ এই বিল উত্থাপন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হার-মেলেচ জানান, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রোধে এই বিল একটি ‘প্রথম ও প্রয়োজনীয়’ পদক্ষেপ।

আইন প্রণয়নসংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি আজ বিলটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে, সরকার এতে সমর্থন দেবে কি-না।

১৯৯৩ ও ১৯৯৫ সালে ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের মধ্যে ওসলো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষ প্রথমবারের মতো একে অপরকে স্বীকৃতি দেয় এবং কয়েক দশকের সংঘাত অবসানের অঙ্গীকার করে। চুক্তির আওতায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য সীমিত স্বায়ত্তশাসনের বিধান রাখা হয়েছিল, যার চূড়ান্ত লক্ষ্য ছিল ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

এই চুক্তির মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছিল। এরিয়া এ (ফিলিস্তিনি নিয়ন্ত্রণে), এরিয়া বি (যৌথ ইসরাইলি-ফিলিস্তিনি নিয়ন্ত্রণে) এবং এরিয়া সি (ইসরাইলি নিয়ন্ত্রণে)।

হার-মেলেচ জানান, তার প্রস্তাবিত বিলটি পাস হলে এরিয়া এ এবং বি-তে ইসরাইলি বসতি স্থাপনে উৎসাহ দেওয়া হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ।

সূত্র: আলজাজিরা

এএম

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি