হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত মিসর: সিসি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের প্রতিরক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। প্রয়োজন হলে সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি মিসরের পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বানও জানিয়েছেন।

কায়রোয় একটি সামরিক একাডেমির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সিসি এ ঘোষণা দেন। তিনি বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুযায়ী, দেশটির সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রস্তুত মিসর।

সিসি স্বীকার করেন, এ ধরনের পদক্ষেপ নিতে হলে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে। পরিস্থিতির প্রয়োজনে অনুমোদন পেতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।

মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা কোনো ভূমিকা পালনের জন্য মরিয়া নই। কিন্তু সৌদি আরবের ক্ষতি হচ্ছে, কিংবা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে—এমন পরিস্থিতি আমরা দেখব, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একই সঙ্গে ইয়েমেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন সিসি। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের সব পক্ষের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন।

সূত্র: আল জাজিরা

এআরবি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দরজা খোলা, তবে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি

রাডার বন্ধ করে অবৈধ পথে চলছিল সুপারট্যাংকার, মাইন বিস্ফোরণে অচল

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

ট্যাঙ্কারে হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা

ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়

ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন ইহুদি ধর্মগুরু

যুদ্ধের খরচ বাড়িয়ে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান