হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান থেকে প্রতিদিন হাজারো আফগান দেশে ফিরছে: জাতিসংঘ

আমার দেশ অনলাইন

ইরানে চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইল হামলার প্রেক্ষাপটে সেখানে বসবাসকারী হাজার হাজার আফগান নাগরিক প্রতিদিন আফগানিস্তানে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

আফগানিস্তান–ইরান সীমান্ত থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইচসিআরের আফগানিস্তান প্রতিনিধি আরাফাত জামাল বলেন, প্রতিদিন আনুমানিক দুই হাজার আফগান সীমান্ত পার হয়ে নিজ দেশে ফিরছেন।

তিনি জানান, সীমান্ত পার হওয়া অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে তার। তারা বলছেন, ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণেই তারা দেশ ছাড়ছেন। তবে এখন পর্যন্ত আফগানদের বিরুদ্ধে বিশেষ কোনো লক্ষ্যভিত্তিক সমস্যার কথা তারা উল্লেখ করেননি।

চলতি বছর এখন পর্যন্ত প্রায় এক লাখ ১০ হাজার আফগান ইরান ছেড়ে আফগানিস্তানে ফিরে গেছেন। এদের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষ থেকে শুরু করে অভিবাসী শ্রমিক—সব ধরনের মানুষই রয়েছেন।

আরাফাত জামাল বলেন, অনেকেই সম্ভাব্য বোমা হামলার ভয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ইরান ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি দুর্বল অর্থনীতি এবং কাজের সংকটও অনেককে ফিরে যেতে বাধ্য করছে।

তবে তিনি সতর্ক করে বলেন, অনেকেই “একটি যুদ্ধ থেকে পালিয়ে আরেকটি সংঘাতের মধ্যে ফিরে যাচ্ছেন”, কারণ আফগানিস্তান বর্তমানে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে রয়েছে।

তার ভাষায়, “এই মানুষগুলোর জন্য আসলে কোনো ভালো বিকল্প নেই।”

সূত্র: আল জাজিরা

এসআর

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা