হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাত কেন ইরানের টার্গেট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের পর বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে একযোগে হামলা চালিয়েছে তেহরান। হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন।

এসব দেশের মধ্যে ইরান কেন আমিরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আর এর নেপথ্যের কারণ জানতে ফিরে যেতে হবে ২০২০ সালে। ওই বছরের সেপ্টেম্বরে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আরব আমিরাত ও বাহরাইন।

উপসাগরীয় রাষ্ট্রগুলো অনেক বছর ধরে বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ক নানা ক্ষেত্রে ইসরাইলের সঙ্গে যোগাযোগ রেখে আসছিল। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই তা ছিল পর্দার আড়ালে। ১৯৯৬ সালে ওমান ও কাতার ইসরাইলি বাণিজ্য দপ্তর খোলে, যা ২০০০ সালে বন্ধ করে দেওয়া হয়।

চুক্তির আগের পাঁচ বছরে আমিরাতি ও ইসরাইলি নেতারা আঞ্চলিক নিরাপত্তা, ইরানের হুমকি এবং সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে একাধিকবার গোপনে বৈঠক করেন। ২০১৫ সালে ইসরাইল আবুধাবিতে তাদের প্রথম কূটনৈতিক মিশন খোলে। তিন বছর পর ইসরাইল ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে সহায়তার জন্য আলোচনার আয়োজনও করে আবুধাবি।

চুক্তির পর আমিরাত ও ইসরাইলের মধ্যে আর্থিক, কৃষি, জ্বালানি ও প্রযুক্তি খাতে দ্রুত সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তুরস্কের পর মধ্যপ্রাচ্যে ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার আমিরাত।

২০২৩ সালে আমিরাতে ১ হাজার ইসরাইলি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছিল। নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বেড়েছে—যৌথ নৌ মহড়া, নতুন অস্ত্রব্যবস্থা উন্নয়ন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এর মধ্যে উল্লেখযোগ্য।

বিশ্লেষকরা বলছেন, আমিরাতের এসব পদক্ষেপকে কখনোই ভালো চোখে দেখেনি ইরান। এসব পদক্ষেপের মাধ্যমে আমিরাত মূলত ইরানকে দমাতে ইসরাইলকে সহায়তা করছে বলে মনে করেন ইরানি নেতারা। সবশেষ মার্কিন ও ইসিরাইলি হামলার জবাবে আমিরাতে ইরানের হামলা থেকে এটিই স্পষ্ট হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার নিহত, দাবি রয়টার্সের

ইসরাইলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান

ইসরাইলি হামলায় নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

এটা তোমাদের যুদ্ধ নয়: যুক্তরাষ্ট্রকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের ২০ প্রদেশে হামলা যুক্তরাষ্ট্র-ইসরাইলের

হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করল কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি

হামলা অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের

ইরানের প্রতিশোধের শিকার মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা

বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে হামলার লক্ষ্য জানাল ইসরাইল