হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেছেন, দখলকৃত গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড হিসেবেই থাকবে। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইল গোলান মালভূমি দখল করে রেখেছে। ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয় ইসরাইল ।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আল-শারা বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে—এমন যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।’

তিনি বলেন, ‘ইসরাইল সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।’ তবে ইসরাইলের বারবার ‘আগ্রাসন’ সত্ত্বেও শান্তি ও নিরাপত্তার জন্য সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আল-শারা বলেন, ‘যারা শান্তিতে বসবাস করতে চায়, তাদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগ এখনো রয়েছে।’

আল-শারার বক্তব্যের জবাবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘ইসরাইলের সার্বভৌমত্বের অধীনে থাকা গোলান মালভূমি চিরকাল ইসরাইল রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।’

সূত্র: আলহজাজিরা

এমএমআর

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তান: শাহবাজ

হরমুজের কাছে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

মহানবী (সা.)-কে নিয়ে পোস্টের জেরে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি

গাজাগামী ফ্লোটিলায় নির্যাতনে বেন-গভিরসহ ইসরাইলিদের বিরুদ্ধে মামলা

জাতিসংঘের তীব্র সমালোচনা করে ইসরাইলের পক্ষ নিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

ইরান কখনো মাথা নত করবে না বলে ভাষণ শেষ করলেন পেজেশকিয়ান

ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা সম্ভব না: পেজেশকিয়ান

ইরানের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার