হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কঠোর নিয়ম করল সৌদি, আওতায় পড়বে যারা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ব্যবসা পরিচালনাকারী বড় বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য ন্যূনতম ১৫ শতাংশ কর বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন এই করব্যবস্থা কার্যকর হবে। তবে সৌদিতে ব্যবসা করা সব প্রতিষ্ঠান এর আওতায় আসবে না। নির্দিষ্ট আয়ের সীমা পূরণকারী বহুজাতিক কোম্পানিগুলোর ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জেডএটিসিএ) নতুন করব্যবস্থার আওতা ও শর্তাবলি প্রকাশ করেছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, যেসব বহুজাতিক প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় কমপক্ষে ৭৫ কোটি ইউরো, কেবল সেসব প্রতিষ্ঠানকে নতুন কর দিতে হবে। ইউরোর পাশাপাশি সৌদি রিয়ালে সমপরিমাণ আয়ের হিসাবও বিবেচনায় নেওয়া হবে।

তবে নির্ধারিত আয়ের সীমা একবার পূরণ করলেই কোনো প্রতিষ্ঠান এই করের আওতায় আসবে না। নতুন নিয়ম কার্যকরের আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছর ওই আয়সীমা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বহুজাতিক গোষ্ঠীর মূল প্রতিষ্ঠানের সম্মিলিত আর্থিক বিবরণীকে ভিত্তি হিসেবে ধরা হবে।

জেডএটিসিএ জানিয়েছে, এই কর মূলত আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক গোষ্ঠীর আওতাভুক্ত যোগ্য প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত। যেসব স্থানীয় প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবসার সঙ্গে যুক্ত নয় কিংবা কোনো বহুজাতিক গোষ্ঠীর অংশ নয়, তাদের ওপর নতুন এই নিয়ম কার্যকর হবে না।

নতুন ব্যবস্থায় সৌদি আরবে অর্জিত মুনাফার ওপর কার্যকর করের হার ন্যূনতম ১৫ শতাংশ নিশ্চিত করা হবে। কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে করের কার্যকর হার এর চেয়ে কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আরোপ করা হতে পারে। তবে এই কর প্রতিষ্ঠানের মোট আয়ের ওপর ধার্য করা হবে না; বরং মুনাফার বিপরীতে কার্যকর করের হার ১৫ শতাংশে উন্নীত করাই এর লক্ষ্য।

বৈশ্বিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি দেওয়া এবং কম করের দেশে মুনাফা স্থানান্তরের প্রবণতা ঠেকাতে আন্তর্জাতিক পর্যায়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সৌদি আরবের নতুন করব্যবস্থা তারই অংশ।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এবং জি-২০-এর উদ্যোগে প্রণীত বৈশ্বিক ন্যূনতম কর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর মূল উদ্দেশ্য হলো, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো যেন বিভিন্ন দেশের করব্যবস্থার সুযোগ নিয়ে প্রকৃত করের পরিমাণ কমিয়ে ফেলতে না পারে, তা নিশ্চিত করা।

নতুন নিয়মের আওতায় পড়তে পারে এমন বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে করসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে জেডএটিসিএ।

সূত্র: গালফ বিজনেস

এআরবি

জাতিসংঘের মহাসচিব পদে আমিরাতের প্রার্থীতায় বাধা যুক্তরাজ্য-ফ্রান্স

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ প্রিডেটর ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ক্ষেপণাস্ত্রের চেয়েও কঠিন যুদ্ধের মুখোমুখি ইরান: পেজেশকিয়ান

ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা

গাজায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪০ সহস্রাধিক আশ্রয়স্থল, খাবার কেনার সামর্থ্য নেই

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে আইন প্রণয়নের উদ্যোগ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কোনো আঞ্চলিক শত্রুর নাম নেই

ইরানের তেল ব্যবসায়ীদের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলা, ১৯৩ জন হতাহত

নেতানিয়াহুর বিরুদ্ধে কি ঐক্য ধরে রাখতে পারবে বিরোধী জোট