হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ বললেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

আল-জাজিরা

জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ। ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সর্বশেষ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সবচেয়ে অনৈতিক’ সেনাবাহিনী হিসেবে উল্লেখ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, ‘সবচেয়ে অনৈতিক সেনাবাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর ক্ষমতাসীন ব্যক্তিরা, ইতিহাসের অনেক ঘটনার মতোই, ভুক্তভোগীদের দেখতে বা তাদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করতে অস্বীকার করছেন।’

তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পর এবং ওই যুদ্ধের পর গড়ে ওঠা মানবাধিকারের যুগে এমন ঘটনা আরো বেশি ঘৃণ্য।

আলবানিজের ওই পোস্টের সঙ্গে আরেকটি পোস্টের ছবি যুক্ত ছিল। সেখানে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি এক ব্যক্তির নিহত হওয়ার বিষয়ে মন্তব্য করা হয়েছিল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম ফাতহি খাজেম। শুক্রবার জেনিনে নিজ বাড়িতে ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি প্রতিরোধ করেন। এ সময় তাকে গুলি করা হয়।

ওয়াফা জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় ফাতহি খাজেমকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যেতে চেয়েছিল। তবে ইসরাইলি সেনারা অ্যাম্বুলেন্সটিকে সেখানে যেতে বাধা দেয়। পরে তাকে রক্তক্ষরণে মারা যেতে রেখে দেওয়া হয়।

এরপর ইসরাইলি সেনারা তার লাশ নিয়ে যায় বলে ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে।

ফাতহি খাজেমের মৃত্যুর ঘটনাসহ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে আলবানিজ ইসরাইলি সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। তিনি এসব ঘটনাকে ফিলিস্তিনিদের জীবন ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর গুরুতর আঘাত হিসেবে তুলে ধরেছেন।

এএম

ক্যানসার শনাক্ত ও ছড়িয়ে পড়ার পরীক্ষা হবে চট্টগ্রামেই

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী

ক্ষেতলালে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে আমন চাষিরা

উদ্বোধনের তিন মাসেও শুরু হয়নি কার্যক্রম

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল

গঙ্গা পানি পানি বণ্টন চুক্তি নিয়ে যা বলছে ভারত

জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগ

শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

যে ধরনের কনটেন্টে বাড়বে ফেসবুকের আয় ও রিচ