হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বললেন ইরানি কমান্ডার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনের ঘটনাকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি। বার্তা সংস্থা মেহেরকে তিনি এ কথা বলেন।

ওয়াহিদি বলেন, ‘বৃহত্তর মনস্তাত্ত্বিক অভিযানের অংশ হিসেবে যুদ্ধ আসন্ন এমন একটি ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শত্রুরা।’

তিনি বলেন, ‘ইরানের এই ফাঁদে পা দেওয়া ঠিক হবে না এবং দেশের কর্মকাণ্ড এ ধরনের মনস্তাত্ত্বিক অভিযানে প্রভাবিত হওয়া উচিত নয়।’

শীর্ষ সামরিক কমান্ডার আরো বলেন, এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতয়েন নতুন নয় এবং এটকে মনস্তাত্ত্বিক যুদ্ধের একই কাঠামোর মধ্যে দেখা উচিত।

ওয়াহিদি জানান, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। শত্রুদের সব গতিবিধি ক্রমাগত পর্যবেক্ষণ এবং নজরদারিতে রয়েছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে তেহরানকে অবিলম্বে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক