হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আলজাজিরা

দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি ভবনে ইসরাইলি বিমান হামলার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে হওয়া ক্ষয়ক্ষতি পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরাইলের ড্রোন হামলায় হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার সামির আবু ইউনিস নিহত হয়েছেন। তিনি হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার ছিলেন।

হামাস তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে এ হামলা চালানো হয়। এতে সামির আবু ইউনিস নিহত হন। আহত হন আরো দুজন।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এক যৌথ বিবৃতিতে জানায়, শনিবার খান ইউনিসে ড্রোন হামলা চালিয়ে হামাসের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

শনিবার চিকিৎসাকর্মীরা আলজাজিরাকে জানান, হামলায় হতাহত ব্যক্তিদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

হাসপাতালসংলগ্ন এলাকার ভিডিও যাচাই করে আলজাজিরা জানিয়েছে, সেখানে অ্যাম্বুলেন্স দেখা গেছে। এ ছাড়া রক্তের দাগযুক্ত স্ট্রেচারও দেখা যায়। ফিলিস্তিনি সাংবাদিকেরা ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। ইসরাইল একসময় এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। তবে এরপরও সেখানে বারবার হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

গাজায় প্রাণহানির সর্বশেষ হিসাব

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সর্বশেষ হিসাব প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬৮ জন।

২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৯৬৪ জন। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৯৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এই সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে শীতজনিত কারণে গাজায় মৃত্যুর সংখ্যাও বেড়েছে। সর্বশেষ ৯ মাস বয়সি এক শিশুর হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ হয়েছে।

গাজার অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত। তাদের অনেকে তাঁবুতে অথবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে এসব আশ্রয়স্থলে পানি ঢুকে পড়েছে। এতে তাদের দুর্ভোগ আরো বেড়েছে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরাইলি হামলা বেড়েছে। ফলে উপত্যকাটিতে নতুন করে প্রাণহানি ও বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়ছে।

এএম

নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বললেন আইজেনকট

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির

ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

হাসপাতালে ইসরাইলি হামলায় পাকিস্তান-সৌদি-তুরস্কসহ ১৮ দেশের নিন্দা

সমন্বয় ছাড়া হরমুজ পার হওয়া জাহাজকে তেল পাচারকারী মনে করে ইরান

ফিলিস্তিনে বিয়ে-সংবর্ধনা এমনকি জানাজাতেও চলছে ইসরাইলি বাহিনীর হামলা