হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তেল রপ্তানি করতে দেওয়া হবে না ইরানের এমন হুমকির বিপরীতে পাল্টা হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তেহরানের হুমকির জবাবে ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই অঞ্চল থেকে তেলের সরবরাহে বাধা সৃষ্টি হলে ইরানের ওপর আরও ২০ গুণ কঠোর হামলা চালানো হবে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষতি করেছে এবং তার নির্ধারিত চার সপ্তাহের সময়সীমা শেষ হওয়ার আগেই এই সংঘাতের অবসান ঘটবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতাবা খামেনির নিয়োগ তেহরানের কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেও, ট্রাম্পের ‘দ্রুত যুদ্ধ শেষ হওয়ার’ আশ্বাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং শেয়ারবাজারেও প্রভাব পড়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বাধাগ্রস্ত হলে যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র হবে বলেও সতর্ক করেন ট্রাম্প।

যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে আছে। সোমবার সন্ধ্যায় ট্রাম্প বলেন, তেল সরবরাহ সচল রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা যথেষ্ট।

তবে ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি হুমকি দিয়ে লেখেন, “ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের ওপর এ পর্যন্ত দেখা যায়নি—এমন ২০ গুণ শক্তিশালী হামলা চালানো হবে।”

অন্যদিকে, রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র ট্রাম্পের বক্তব্যকে ‘বাজে কথা’ বলে মন্তব্য করে বলেন, “এই যুদ্ধ কখন শেষ হবে—তা আমরাই নির্ধারণ করব।”

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার সম্ভাবনা নেই।

হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের কলিজায় গুরুতর আঘাত

ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে

লেবানন থেকে সিরিয়া গেছেন ৮০ হাজার মানুষ

আকাশসীমা লঙ্ঘন নিয়ে ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

নেতানিয়াহুর ‘মৃত্যুর’ খবর নিয়ে যা জানাল ইসরাইলি মিডিয়া

বাগদাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান

৮টি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের

ইরান থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে নেদারল্যান্ডস